• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা। লাইসেন্স নবায়নে চরম অনিয়ম, তদারকির অভাবে ঝুঁকিতে রোগীসেবা; উদ্বেগ বিশেষজ্ঞদের।

ঠিকানা পড়তে গিয়েই সব অন্ধকার,নিখোঁজ কিশোর সান বর্তমানে কাউনিয়া থানা পুলিশের জিম্মায়।

প্রতিনিধি / ১৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাশ শানকে (১৩) চার দিন পর কক্সবাজারের ঈদগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে তাকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী কিশোরের দাবি, রাস্তায় অপরিচিত এক ব্যক্তির দেওয়া সাদা কাগজের ঠিকানা পড়তে গিয়েই সে অজ্ঞান হয়ে পড়েছিল।পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২ মে) মা মিতু দাশের নির্দেশে বিকাশের দোকান থেকে ৮ হাজার ৫০০ টাকা তুলতে বাসা থেকে বের হয় শান। টাকা তুলে একটি দোকানের সামনে দিয়ে হাঁটার সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে একটি ঠিকানা পড়তে দেন। শান জানায়, ওই ঠিকানাটি পড়ার পরপরই তার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সে অচেতন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, অপরাধী চক্র তাকে কুপোকাত করতে ‘শয়তানের নিশ্বাস’ বা স্কোপোলামিন জাতীয় কোনো রাসায়নিক ব্যবহার করেছিল। অজ্ঞান অবস্থায় তার কাছে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। নিখোঁজ হওয়ার পর চার দিনে শানের কোনো খোঁজ ছিল না। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের ঈদগাঁও ব্রিজ এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক নারী ও পুরুষ। তারা তাকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যান। ​ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, ছেলেটি প্রাথমিকভাবে বিস্তারিত কিছু বলতে পারছিল না। পরে গুগলের সাহায্যে তার দেওয়া তথ্যাদি এবং বরিশালের কাউনিয়া থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়। ​শানের পকেট থেকে ‘ব্লুবার্ড ট্রাভেলস’-এর দুটি বাসের টিকিট উদ্ধার করেছে পুলিশ। ​একটি টিকিটে ৩ মে রাত ৯টা ১৫ মিনিটে শানের নামে বিরামপুর যাওয়ার তথ্য রয়েছে, ​অন্য টিকিটটিতে গন্তব্য হিসেবে দিনাজপুর লেখা রয়েছে। ​পুলিশের ধারণা, অপরাধী চক্র তাকে বরিশাল থেকে দিনাজপুর ও বিরামপুর এলাকায় নিয়ে গিয়েছিল। তবে কেন বা কী উদ্দেশ্যে তাকে এত দূরে নেওয়া হলো, তা এখনো স্পষ্ট নয়। বরিশাল কাউনিয়া থানা পুলিশের একটি দল ইতিমধ্যে কক্সবাজারে পৌঁছে শানকে নিজেদের জিম্মায় নিয়েছে। শানের বাবা সৌদি প্রবাসী হওয়ায় পরিবারটি চরম উদ্বেগের মধ্যে ছিল। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​পুরো ঘটনার মূল রহস্য উদঘাটন এবং এই চক্রের সদস্যদের শনাক্ত করতে বরিশাল ও কক্সবাজার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/