• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

বরিশালে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় পুলিশের তৎপরতা অব্যাহত!

প্রতিনিধি / ১৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে সৌরভ দাস শান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার রাত আনুমানিক ১০টার পর টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে সে নিখোঁজ হয় বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে সৌরভ স্থানীয় একটি বিকাশের দোকান থেকে টাকা উত্তোলন করতে বের হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ সৌরভের সন্ধান না পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সৌরভের ব্যবহৃত মোবাইল ফোনটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, সৌরভকে সর্বশেষ রিকশাযোগে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় যেতে দেখা গেছে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সৌরভ নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত একাই পৌঁছেছে—এটি নিশ্চিত হওয়া গেছে। তবে সেখান থেকে সে ঠিক কোন দিকে বা কোনদিকে যাতায়াত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে দ্রুত উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং বিভিন্ন থানায় বার্তা পাঠিয়ে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।
একমাত্র ছেলের নিখোঁজ হওয়ার সংবাদে সৌরভের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় বা পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/