• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

প্রতিনিধি / ২৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ধরা মিরাজ শিকদার।

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন পলাতক থেকে অবশেষে আইনের ফাঁদে ধরা পড়লেন মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিরাজ শিকদার। র‌্যাব-৮, সদর কোম্পানির একটি বিশেষ অভিযান ও র‌্যাব-২, সিপিসি-১ মোহাম্মদপুরের সমন্বিত প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রাষ্ট্রের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় তারা নিয়মিতভাবে সন্ত্রাস, মাদক, অস্ত্রধারী অপরাধী, প্রতারকচক্রসহ চাঞ্চল্যকর মামলায় জড়িত পলাতক আসামিদের ধরতে টেকসই অভিযান পরিচালনা করে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা অর্জন করে চলেছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১০টা ৪০ মিনিটে র‌্যাব-৮, সদর কোম্পানির একটি দল র‌্যাব-২-এর সহযোগিতায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন পুলপাড় জাফরাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজ শিকদারকে গ্রেফতার করা হয়। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসাইল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে।

গ্রেফতারের পর মিরাজ শিকদারকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং অপরাধীদের প্রতি বার্তা দিয়েছে যে আইন থেকে পালিয়ে বাঁচা সম্ভব নয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/