• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

উদয়কাঠী ইউনিয়ন বিএনপির নতুন যাত্রা: আমিনুল ইসলাম জাকিরকে সভাপতি করে ১০১ সদস্যের কমিটি অনুমোদন।

প্রতিনিধি / ৩৩২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, নাগরিক বরিশাল:
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ১০১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১০ নভেম্বর পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণার পর ১৯ নভেম্বর এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়, যা ইউনিয়নে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা আমিনুল ইসলাম জাকির। তৃণমূল নেতাকর্মীদের মতে, দলে তার ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বীকৃতি হিসেবেই এই গুরুত্বপূর্ণ পদে তাকে নির্বাচন করা হয়েছে। বানারীপাড়া–উজিরপুর (বরিশাল–২) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রচেষ্টায় কাজ করে আসছেন। তার উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে উদয়কাঠী ইউনিয়নের নতুন নেতৃত্ব গঠিত হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

নবনির্বাচিত সভাপতি জাকির দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছেন। তিনি সরকারের বিরুদ্ধে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে প্রচার করছেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আদায়ে লিফলেট বিতরণসহ জনসংযোগ জোরদার করেছেন।
আমিনুল ইসলাম জাকিরের রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রদল থেকে। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০০১–২০১৫ সাল পর্যন্ত উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ইউনিয়ন কমিটির সভাপতির দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিকূলতা, চাপ ও মামলার মুখেও জাকির সংগঠনের প্রতি অটল থেকেছেন। দুর্দিনে তার নেতৃত্ব ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করেছে বলে তারা মন্তব্য করেন। জেলা বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, নতুন কমিটি উদয়কাঠী ইউনিয়ন বিএনপিকে আরও গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করবে। আসন্ন জাতীয় নির্বাচনে দলের মাঠপর্যায়ের কাঠামো শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/