• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা। লাইসেন্স নবায়নে চরম অনিয়ম, তদারকির অভাবে ঝুঁকিতে রোগীসেবা; উদ্বেগ বিশেষজ্ঞদের।

রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিনিধি / ২৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবদক: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বিএনপির এক কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় ওই বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-৭ এর একটি দল নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, অভিযানে ১১টি বন্দুক, ২৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প, ১৫টি কার্তুজ, কিছু পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও মাদক বাড়ির আঙিনা, পুকুরপাড় ও আলমারিতে লুকিয়ে রাখা হয়েছিল।

গ্রেপ্তার তিনজন হলেন—বিএনপি কর্মী মুহাম্মদ কামাল (৫০), তাঁর চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) এবং পরিবারের এক কিশোর সদস্য। কামাল সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

তবে কামালের পরিবারের দাবি, তাঁরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন। এলাকায় চাঁদাবাজি ও মারামারির বিরোধিতা করায় প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্রগুলো তাঁদের বাড়িতে লুকিয়ে রাখে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

2 responses to “রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে র‍্যাবের অভিযান: বন্দুক-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/