• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবি শিক্ষার্থীকে মারধর এর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত শুরু। বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় চার্জশিট, আদালতে প্রেরণ। ট্রাম্পের অভিনন্দন বার্তা: তারেক রহমানের নেতৃত্বে ঢাকা–ওয়াশিংটন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত বেতনের সঙ্গে মিলছে না সম্পদ, রাজউক অফিসার পলাশ সিকদার দুদকের জালে! বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা!! রুমিন ফারহানার বার্তা: ‘দরজা বন্ধ ছিল না, কিন্তু শর্তে রাজি হইনি’ বরিশালে নামাজের সময় দুষ্টমি করায় ৪ বছরের শিশুকে আছাড় দিলেন রুপালী ব্যাংক কর্মকর্তা। পূর্বানুমতি ছাড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করলেন ৯ ভারতীয় কর্মকর্তা, কর্তৃপক্ষের উদ্বেগ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে শত শত ঘর। কাউনিয়ায় আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা।

পটুয়াখালীতে এক রাতে বাড়িসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধি / ২৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর বাউফলে এক রাতে একটি বসতঘরসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা চৌমোহনী বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ী আসাদুল তালুকদার জানান, সংঘবদ্ধ দুর্বৃত্তরা গভীর রাতে আসাদুল তালুকদারের রাইস মিল ও সার-ওষুধের দোকান, সালাউদ্দিন মৃধা, গণেশ দাস ও মালেক মৃধার মুদি-মনোহারি, ফোরকান তালুকদারের দোকান, জাকিরের ফার্মেসি, আবদুর রহমানের হার্ডওয়্যারের দোকান, আবদুর রহিমের সিমেন্টের দোকান ও বাজার সংলগ্ন দক্ষিণ পাশের হালিম হাওলাদারের বসতঘর এবং একই এলাকার রাস্তার মাথা খেয়াঘাট এলাকায় ফিরোজের কসমেটিকসের দোকানসহ একটি টি-স্টলে হানা দিয়ে কয়েক লাখ টাকাসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুল তালুকদার জানান, তালা ভাঙাসহ নানা কৌশলে দুর্বৃত্তরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়। সকালে দেখতে পেয়ে বাউফল থানার পুলিশকে অবহিত করেছেন তারা।

দুর্বৃত্তদের শনাক্ত করে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলে স্থানীয় কয়েকজন জানান, এক রাতের মধ্যে একই সঙ্গে এত দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি এলাকায় মাদকের ছড়াছড়ি চলছে। এ ঘটনায় মাদকাসক্তদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তাদের দাবি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, এসআই শহীদুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/