• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আবাসন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ঢুকে এমডি কে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত লিটুসহ গ্রেপ্তার ২ আলোর দুই ফেরিওয়ালা: পাহাড়ের দুর্গমতা আর সমতলে মাদকের আঁধার ভেঙে সমাজ গড়ার দুই অকুতোভয় বন্ধুর গল্প তেহরানে খামেনির স্মরণকালের সেরা অন্ত্যেষ্টিক্রিয়া: শোকের সাগরে ইরান বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল।

বরিশালে আবাসন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ঢুকে এমডি কে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত লিটুসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি / ৪১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ৫ জুলাই, ২০২৬

​বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কার্যালয়ে ঢুকে নির্মম নির্যাতন ও জোরপূর্বক চেকে-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনার মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হলে দ্রুত অ্যাকশনে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

​আজ রোববার (৫ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আশিক সাঈদের সার্বিক দিক-নির্দেশনায়, বিএমপির ডিসি ও এডিসির প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোতোয়ালি থানা এবং ডিবি পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

​গতকাল শনিবার (৪ জুলাই) সদর রোডের ‘অগ্রণী হাউজিং লিমিটেড’ এর কার্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদার জানান, কাটপট্টি রোডের বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটু কয়েকজন সহযোগী নিয়ে তার অফিসে ঢোকেন। একপর্যায়ে তাকে মারধর ও অণ্ডকোষ চেপে ধরে চরম শারীরিক নির্যাতন করা হয় এবং দুটি চেক ও দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরও তাড়িয়ে দেওয়া হয়।
​ভিডিওটি ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অপরাধীদের আইনের আওতায় আনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিকরা পুলিশের এই দ্রুত তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।
​কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/