• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি বরিশাল কাউনিয়ায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। জিমেইল হ্যাক করে ব্যাংক ও এমএফএস থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ সিআইডির নতুন ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান।

৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ!

প্রতিনিধি / ৫৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সচিব মো. জসিমের বিরুদ্ধে সম্প্রতি একটি মহলের পক্ষ থেকে ওঠা অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে এবং জনবান্ধব প্রশাসনিক পরিবেশকে বিনষ্ট করতে এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ​উত্থিত অভিযোগের প্রেক্ষিতে স্পষ্ট করা হয়েছে যে, সরকারি বিধিমালা অনুযায়ী জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও প্রত্যয়নপত্রসহ সকল সেবার নির্ধারিত সরকারি ফি ডিজিটাল উপায়ে বা সরকার নির্ধারিত নিয়মেই গ্রহণ করা হয়। এখানে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। ৫ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা বেশি হওয়ায় এবং কাজের চাপ থাকায় পদ্ধতিগত কারণে কিছু ক্ষেত্রে স্বাভাবিক সময় লাগতে পারে, যাকে ‘হয়রানি’ বা ‘বিলম্ব’ হিসেবে প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। টিসিবি ও ফ্যামিলি কার্ড বিতরণ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এবং যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তালিকাভুক্ত দুঃস্থদের মাঝেই সুষমভাবে করা হচ্ছে। ​অতীতের রাজনৈতিক পরিচয় ও নিয়োগ সংক্রান্ত অভিযোগের জবাবে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, “সরকারি আমলারা দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। তারা কখনো কোনো রাজনৈতিক দল করতে পারেন না এবং কোনো দলের সাথে তাদের সাংগঠনিক সম্পৃক্ততা থাকে না।” চাকরিতে নিয়োগ ও বদলি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। ১৬ নম্বর ওয়ার্ড থেকে ৫ নম্বর ওয়ার্ডে বদলি এবং দীর্ঘদিন যাবৎ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই প্রমাণ করে যে, তিনি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক আমলের কথা উল্লেখ করে প্রজাতন্ত্রের একজন কর্মচারীকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কাউন্সিলরদের অনুপস্থিতিতে প্রশাসনিক শূন্যতা দূর করতে এবং বর্তমান প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের উন্নয়নমূলক ও জনবান্ধব উদ্যোগগুলোকে মাঠপর্যায়ে সফল করতে ৫ নম্বর ওয়ার্ড সচিব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, কিছু ব্যক্তি নিজস্ব অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে এবং ওয়ার্ড কার্যালয়ের পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ধরনের মনগড়া ও কাল্পনিক অভিযোগের আশ্রয় নিয়েছে। সাধারণ নগরবাসীকে এই ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং একই সাথে এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/