• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে-পিঠে গুলি নিয়ে রাজপথে ছিলাম, আর আজ সুবিধাবাদীদের জায়গা দেওয়া হচ্ছে: বরিশালে ছাত্রদল নেতা এনামের আবেগঘন ফেসবুক স্টাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি বিএমপি কাউনিয়া থানা পুলিশের সাফল্য:২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর বরিশাল কোতয়ালী থানা পুলিশের অভিযানে বিএম-স্কুল সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী রানাসহ আটক ২ ইয়াবা আসক্তির কারনে, বাংলাদেশে ধ্বংসের মুখে লাখো জীবন, আন্তর্জাতিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র! বরিশাল নগরের হৃদপিণ্ডে ভর করছে মাদকের নেটওয়ার্ক: বস্তি থেকে সদর রোড ও হাসপাতাল রোডে স্থানান্তরিত হচ্ছে ‘মাদক হটস্পট’! চট্টগ্রামে নালায় মিলল ১,৩৫০ রাউন্ড বুলেট : রাজনৈতিক স্থিতিশীলতায় মারাত্মক হুমকির আশঙ্কা! আইনের চোখে ধুলো দিয়ে পলাতক প্রভাবশালী দুই ভাই: চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত তুহিনের খুঁটির জোর কোথায়? বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য এক অধ্যায়ের অবসান : পুলিশ থেকে র‍্যাবে চৌকস পরিদর্শক ছগির হোসেন। বরিশাল আগৈলঝাড়ায় গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেফতার।

৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

প্রতিনিধি / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ডেস্ক নিউজ: পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় পুলিশ সুপারসহ (এসপি) একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড়ে, ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজারে, ডিএমপির ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীতে, ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহে এবং সিআইডির এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।
একই সঙ্গে পঞ্চগড়ের এসপি মিজানুর রহমান, মৌলভীবাজারের এসপি রিয়াজুল ইসলাম ও এসপি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে, ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে এপিবিএনে এবং পিবিআইয়ের এসপি রাজীব ফরহান ও ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কাজের গতিশীলতা ও জনস্বার্থ রক্ষা করতেই পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরের এই রদবদল সম্পন্ন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/