• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে গো/য়ে/ন্দা পু/লি/শের অভিযানে ৬ কেজি গাঁ/জা/সহ আ/ট/ক – ১ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১ শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়াকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নি/হ/ত, আ/ট/ক – ৩ তালতলী এলাকার রেস্টুরেন্ট মালিকদের কঠোর নির্দেশনা দিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। । বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাঁদে চলছে প্রকাশ্যে মাদক সেবন।

বরিশাল কাউনিয়ায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধি / ২৪২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল হাওলাদার (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​গতকাল সোমবার (০৮ জুন, ২০২৬) রাত ৯:১৫ ঘটিকায় কাউনিয়া থানাধীন ০৭নং ওয়ার্ডের ভাটিখানা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সনজীত চন্দ্র নাথের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটিখানা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মৃত কামাল হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​কাউনিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/