• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

ট্রাম্পের অভিনন্দন বার্তা: তারেক রহমানের নেতৃত্বে ঢাকা–ওয়াশিংটন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত

প্রতিনিধি / ১৮২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় তিনি সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে রহমানের বিজয়কে “ঐতিহাসিক” হিসেবে উল্লেখ করেন।
বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশ ও এর নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হবে। একই সঙ্গে তিনি দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক হিসেবে বর্ণনা করেন।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি “মুক্ত ও উন্মুক্ত” কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ঢাকা ও ওয়াশিংটনের যৌথ স্বার্থ রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ট্রাম্প বলেন, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিদ্যমান চুক্তির কার্যকর বাস্তবায়ন দুই দেশের কৃষক, শ্রমিক ও উদ্যোক্তাদের জন্য সুফল বয়ে আনতে পারে।
প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও বার্তায় গুরুত্ব পায়। নিয়মিত প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ জোরদার করার পাশাপাশি উন্নত সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। ট্রাম্পের মতে, এতে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী হবে এবং সামরিক সহযোগিতা আরও গভীর হবে।
নির্বাচনের ফল ঘোষণার পর ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও পৃথক বিবৃতিতে নতুন সরকারকে অভিনন্দন জানায়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-সহ একাধিক বিশ্বনেতা শুভেচ্ছা জানান।
শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে তারেক রহমান জাতীয় ঐক্য জোরদার, অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন। আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণও তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে জানান তিনি।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের ইতিবাচক বার্তা বাংলাদেশের জন্য বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপটে কৌশলগত ভারসাম্য রক্ষায় ঢাকার ভূমিকাও আরও গুরুত্ব পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/