• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

বরিশালে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক!!

প্রতিনিধি / ৫৩০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ৪ সেপ্টেম্বর ২০২৫:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন বিসিসি’র ২৯নং ওয়ার্ডের লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় আল-আমিন জামে মসজিদের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রাকিব হোসেনের নেতৃত্বে এএসআই মো. কবির হোসেন, কনস্টেবল রুহুল আমিন, সাইফুল ইসলাম, আকিদুর রহমান, সোহেল রানা ও মোজাম্মেল হক সমন্বয়ে গঠিত আভিযানিক টিম অভিযান চালায়। এ সময় মো. ফারদিন মিয়া (২৩) নামের এক যুবককে আটক করা হয়। তিনি বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন আলেকান্দা এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার হেফাজত থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ফারদিন মিয়ার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/