• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জেমস কাজল গোমেজ : ​ঢাকার সাভারে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের হোতা এবং আলোচিত দুটি মামলার প্রধান আসামি, বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সামির ওরফে ‘ফেন্সি সামির’ (৩৫)-কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ ৯ দিন সুকৌশলে আত্মগোপনে থাকার পর অবশেষে ডিবির জালে ধরা পড়লেন এই শীর্ষ সন্ত্রাসী। ​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহাবুব হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। ​ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সামিরের অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি চৌকস দল সদরঘাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাকে আইনের আওতায় আনা হয়। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেন্সি সামিরের বিরুদ্ধে সাভারে সুনির্দিষ্ট দুটি আলোচিত মামলার প্রধান আসামিসহ হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার এসব অপকর্মের কারণে পূর্বেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। গত ৯ দিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সামিরের গ্রেপ্তারের খবরে সাভারের সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/