• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কাগাশুরার মাদক ব্যবসায়ী কে এই তপন ?? ঢাবি শিক্ষার্থীকে মারধর এর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত শুরু। বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় চার্জশিট, আদালতে প্রেরণ। ট্রাম্পের অভিনন্দন বার্তা: তারেক রহমানের নেতৃত্বে ঢাকা–ওয়াশিংটন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত বেতনের সঙ্গে মিলছে না সম্পদ, রাজউক অফিসার পলাশ সিকদার দুদকের জালে! বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা!! রুমিন ফারহানার বার্তা: ‘দরজা বন্ধ ছিল না, কিন্তু শর্তে রাজি হইনি’ বরিশালে নামাজের সময় দুষ্টমি করায় ৪ বছরের শিশুকে আছাড় দিলেন রুপালী ব্যাংক কর্মকর্তা। পূর্বানুমতি ছাড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করলেন ৯ ভারতীয় কর্মকর্তা, কর্তৃপক্ষের উদ্বেগ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে শত শত ঘর।

সারা দেশে প্রশাসনে বড় রদবদল!

প্রতিনিধি / ১৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ওনলাইন ডেস্ক: প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এসব জেলা হলো- পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায়


নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, যিনি যাচ্ছেন পটুয়াখালীর ডিসি হিসেবে। বর্তমান পটুয়াখালী ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পাঠানো হয়েছে কুষ্টিয়ায়।

অন্যদিকে, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজ এখন থেকে দায়িত্ব পালন করবেন কুড়িগ্রামে। তার জায়গায় মেহেরপুরের নতুন ডিসি হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নিয়োগ দেওয়া হয়েছে নেত্রকোনার ডিসি হিসেবে। এ ছাড়া কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমান যাচ্ছেন খুলনার জেলা প্রশাসক হিসেবে।

প্রশাসনিক রদবদলকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হলেও অভ্যন্তরীণ সূত্র বলছে, কয়েকটি জেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও মাঠ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই পরিবর্তন আনা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, নতুন জেলা প্রশাসকরা দ্রুতই নিজ নিজ জেলায় যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/