• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

খালেদা জিয়ার জন্মদিনে ফুলের তোড়া পাঠালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস!!

প্রতিনিধি / ২৯০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিয়াজ শেখ: ১৬ আগস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ডা. জাহিদ হোসেন জানান, “আপনারা জানেন, আজ বেগম খালেদা জিয়ার জন্মদিন। তিনি ব্যক্তিগতভাবে কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দলীয় উদ্যোগে সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিকালে প্রধান উপদেষ্টা ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন, যা তার কর্মকর্তারা গুলশানের বাসায় পৌঁছে দেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন।

এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া বৃহস্পতিবার রাতে চীনের রাষ্ট্রদূতের পক্ষ থেকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠানো হয়।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া আজ ৮১ বছরে পা দিয়েছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করেছেন এবং দেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেত্রী হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/