• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত!!

প্রতিনিধি / ২৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ভোর পাঁচটার দিকে যাত্রাবাড়ী ও কুতুবখালীর মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম বাবুল চন্দ্র রায় (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত। পুলিশ সদস্য বাবুল চন্দ্র রায় সিএমএম আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার জন্য ঢাকায় আসেন।
যাত্রাবাড়ী এলাকায় গাড়ি থেকে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। আহত অবস্থায় বাবুল চন্দ্র নিজেই যাত্রাবাড়ী থানায় যান এবং পরে সেখানে থেকে তাকে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক ইফাত আহমেদ জানিয়েছেন, “আহত পুলিশ সদস্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তার চিকিৎসা চলছে। আমরা দ্রুত ছিনতাইকারীদের ধরতে কাজ করছি।”
ঢাকার এই ছিনতাই ও সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/