• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

৪৮তম বিসিএসের তৃতীয় পর্যায়ের ভাইভার তারিখ নির্ধারণ

Rupan / ৩৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিস্তারিত সময়সূচি প্রকাশ করে।

এতে জানানো হয়, তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। চলবে ২১ আগস্ট পর্যন্ত। এ সময় লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। আর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

প্রসঙ্গত, ৪৮ তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল ২০ জুলাই রাত পৌনে ১২টার দিকে প্রকাশ করা হয়।

তখন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/