নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। এরপর ওই দুজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের একমাস করে সাজা দেয়। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর বিসিসি ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রধান সড়কের আকন ভিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের প্রাপ্ত তথ্য ও নথিপত্র অনুযায়ী, গ্রেফতার দুই ব্যক্তি মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. শাকিল হোসেন (২৯) ও মো. ইমরান হাওলাদার (৩১)। শাকিল হোসেনের পিতা মৃত নজরুল ইসলাম এবং মাতা মাসুমা বেগম। তাঁর বাড়ি বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নাজিরা মহল্লায়। অপরদিকে, ইমরান হাওলাদারের পিতা আবুল খালেক হাওলাদার এবং মাতা হোসেনে আরা বেগম। তাঁর বাড়ি একই ওয়ার্ডের নতুন বাজার এলাকায়। উভয়ের থানা কোতোয়ালী মডেল, জেলা বরিশাল। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি বরিশাল সদর হাসপাতালের মাধ্যমে তাঁদের ডোপ টেস্ট করানো হয়েছে বলে জানা গেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহের দিকনির্দেশনায় এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/