• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাউখালীতে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার। ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার।

কাউখালীতে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার।

প্রতিনিধি / ৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

৬ অক্টোবর, ২০২৬

​পিরোজপুরের কাউখালী উপজেলায় গৃহবধূ জেসমিন বেগম (৫০) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই এই সফল অভিযান পরিচালনা করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ​এসআরবি-৮ এর দেয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে এজাহারনামীয় ১ নম্বর আসামি মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। ​মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজের বসতবাড়িতে একাকী বসবাস করতেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, গত ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যবর্তী সময়ে মানিক হাওলাদার ও তাঁর সঙ্গীরা কৌশলে বসতঘরে প্রবেশ করেন। এজাহারে অভিযোগ করা হয়, ঘরে ঢুকে মানিকসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ব্যক্তি তাকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।

​ঘটনার পরপরই নিহত জেসমিন বেগমের জ্যেষ্ঠ কন্যা বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অধিনায়কের কাছে প্রয়োজনীয় সহায়তার জন্য অধিযাচনপত্র পাঠান।

অধিযাচনপত্র পাওয়ার পর পরই (এসআরবি)স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে ধরা সম্ভব হয়। ​গ্রেপ্তারকৃত মানিক হাওলাদারকে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/