• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ! বরিশালে ডিবি পুলিশের হাতে ১০০ পিস ইয়াবাসহ রেজা আটক।

বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১

প্রতিনিধি / ৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল খান (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন রামপট্টি বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেল খানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১ হাজার পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক রাসেল খান বরিশালের এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা এলাকার মধ্য পাংশা গ্রামের মো. সাখাওয়াত হোসেন খানের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে যাচাই-বাছাইসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্যের উৎস ও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/