• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

প্রতিনিধি / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক| ঢাকা

​বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের পেশাদার ও সৎ কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

​অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় ব্যক্তি পুলিশ প্রধান, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ (ওসি) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের ‘বিগত সরকারের সহযোগী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। বিশেষ করে কোনো কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাঁকে লক্ষ্য করে এ ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

​বিবৃতিতে বলা হয়, নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী (সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট) দাবি করে কিছু ব্যক্তি যাচাই-বাছাইবিহীন ও কাল্পনিক তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে বিদ্বেষ সৃষ্টি ও বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

​অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে উল্লেখ করেছে, অতীতে কোনো পুলিশ সদস্য যদি গুম, খুন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকেন, তবে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। কিন্তু কেবল বিগত সরকারের আমলে দায়িত্ব পালনের অজুহাতে সৎ, পেশাদার ও পরিচ্ছন্ন ভাবমূর্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো মোটেও গ্রহণযোগ্য নয়।

​অনুসন্ধানের বরাত দিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের অপপ্রচারের মূল উদ্দেশ্য হলো:

​কর্মকর্তা ও সার্বিকভাবে পুলিশ বাহিনীর মনোবল দুর্বল (Demoralized) করা।

​সদ্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা।

​আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সার্বিক পদক্ষেপকে বাধাগ্রস্ত করা।

​বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, যেন মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারকারী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

​একই সাথে, পুলিশের পেশাদারিত্ব রক্ষা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী এবং কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/