• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

বিএমপি কাউনিয়া থানা পুলিশের সাফল্য:২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

প্রতিনিধি / ১০১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল, ৩০ জুলাই ২০২৬: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা জনগণের সেবায় আরও একবার প্রশংসনীয় ভূমিকা রেখেছে। গত জুলাই মাসে সংগঠিত একাধিক সফল অভিযানের মাধ্যমে কাউনিয়া থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টা ৩০ মিনিটে কাউনিয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের পাশে থাকার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) জনাব পবিত্র কুমার হালদার, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সনজীত চন্দ্র নাথসহ থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইনের সার্বিক দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। উল্লেখ্য সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার কাউনিয়া জোনের দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে নানাবিধ উদ্যোগ গ্রহণ করে আসছেন। কাউনিয়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলসহ সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণে দিন-রাত করছেন নিরলস পরিশ্রম।
জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। কাউনিয়া থানার এই সফল উদ্যোগ নগরবাসীর কাছে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/