• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

জামিনে বেরিয়েই মাদক বিক্রি! এক সপ্তাহের ব্যবধানে আবারও ২৭১ ইয়াবাসহ গ্রেপ্তার সোহাগীসহ ৪

প্রতিনিধি / ১৭১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহাগী নামের এক নারী মাত্র দেড় সপ্তাহ আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ৭ লাখ টাকাসহ আটক হয়েছিলেন। জামিনে বেরিয়েই আবার মাদক বিক্রিতে জড়িয়ে পড়ায় নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
শনিবার (১৬ই মে) আনুমানিক দুপুর ২টার দিকে কাউনিয়া থানাধীন পলাশপুর মোহাম্মদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কাউনিয়া থানা পুলিশের এসআই মোঃ সাইফুল্লাহ’র নেতৃত্বাধীন চৌকস টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—পলাশপুর জামাই গল্লির বাসিন্দা মোঃ নুরু মিয়া ওরফে রুহুল আমিন (৩০), পোর্টরোড রসুলপুর এলাকার বাসিন্দা মনসুর সরদারের মেয়ে সোহাগী (২৭), নাছির গাজীর মেয়ে কমলা বেগম (৪১) ও জসীম উদ্দিনের মেয়ে জুঁই আক্তার ওরফে জুলি (২৭)।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজিত চন্দ্র নাথ জানান, বিএমপি পুলিশ কমিশনার ও কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদারের নির্দেশনায় কাউনিয়া থানাধীন এলাকাগুলোকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। অস্ত্র ও মাদক উদ্ধারে একের পর এক সফল অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র দেড় সপ্তাহ আগে মাদকের বড় চালান ও নগদ ৭ লাখ টাকাসহ সোহাগী আটক হওয়ার পর অল্প সময়ের মধ্যেই জামিনে বেরিয়ে আসেন। এরই মধ্যে পুনরায় মাদক চালানসহ গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, পুলিশ জানিয়েছে আইনগত সব প্রক্রিয়া মেনেই জামিন দেয়া হয়। তবে এবার কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/