• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ একজন আটক।

প্রতিনিধি / ১৯০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বরিশাল, ১৬ অক্টোবর:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে বন্দর থানাধীন টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের নরকাঠী এলাকার লাহারহাট স্পিডবোট ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের এসআই মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে কনস্টেবল কেএম রফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান খান, মোঃ জুলফিকার হোসেন ও মোঃ শফিকুল ইসলাম সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

অভিযানে মোঃ সেলিম (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রাজগঞ্জ বাজার এলাকার দিলিলপুর গ্রামের নূর আলম ওরফে নুরুল আমিনের পুত্র।

অভিযানকালে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় আটক সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/