• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম ভাঙিয়ে ১৫ কোটি টাকা প্রতারণা, সিআইডির মানিলন্ডারিং মামলা।

প্রতিনিধি / ৩৭০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ৮ সেপ্টেম্বর ২০২৫:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট একটি মানিলন্ডারিং মামলা দায়ের করেছে।

সিআইডি সূত্রে জানা যায়, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করেছেন। অনুসন্ধানে তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে।

এ ছাড়া, তার এম এল ট্রেডিং নামের প্রতিষ্ঠানটির কোনো বাস্তব কার্যক্রম পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স থাকলেও প্রতিষ্ঠানটির ঠিকাদারি, আমদানি-রপ্তানি কিংবা ব্যবসায়িক কোনো কার্যক্রম নেই বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

অভিযোগ রয়েছে, মোতাল্লেছ হোসেন কখনও নিজেকে গার্মেন্টস মালিক, কখনও চা-বাগান উদ্যোক্তা কিংবা ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে প্রভাবশালী মহলে অবস্থান তৈরি করতেন। পরে তিনি বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে সহানুভূতি আদায় করতেন এবং তার নিজের ব্যাংক হিসাবে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করেন। পরে ওই অর্থ আত্মসাৎ করেন।

বর্তমানে তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৪) ধারা অনুযায়ী রাজধানীর পল্লবী থানায় মামলা (মামলা নম্বর: ১৯) দায়ের করা হয়েছে। মামলায় মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/