• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

সিআইডির নতুন ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান।

প্রতিনিধি / ১৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি জনাব আলি আকবর খান। গত ১ জুন ২০২৬ তারিখে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

​জনাব আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করা এই চৌকস কর্মকর্তা তাঁর দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন।

​পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত নিয়মিত ও আইনি অভিবাসন প্রবর্ধন, মানব পাচার রোধ ও অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণ বিষয়ক কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ক তথ্য সংগ্রহ সংক্রান্ত কর্মশালা অন্যতম।

​ডিআইজির এই নতুন দায়িত্ব গ্রহণকে সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছে এবং তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছে। সিআইডির সদস্যরা আশা প্রকাশ করছেন যে, তাঁর প্রাজ্ঞ নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের মাধ্যমে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/