• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আওয়ামীলীগের তৎপরতা রোধে ১০ রাজনৈতিক নেতা-কর্মী আটক। বরিশালে বাবু হত্যার মূলহোতা টোকাই মধু গ্রেপ্তার। জামিনে বেরিয়েই মাদক বিক্রি! এক সপ্তাহের ব্যবধানে আবারও ২৭১ ইয়াবাসহ গ্রেপ্তার সোহাগীসহ ৪ বরিশালে রহস্য জনক নারী রুবির বিরুদ্ধে প্রতারণা মামলা। কি জানালেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা? বরিশালে আইনজীবী সোহেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা। বরিশাল কাউনিয়ায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩ পর্দার আড়ালে বঞ্চিত মানুষের জন্য আরিফুর রহমান শুভর দশকব্যপী নীরব বিপ্লব! বরিশালে মাদক কিংপিন সোহাগী গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা-নগদ ৭ লাখ টাকা! বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ আশিক সাঈদ ঠিকানা পড়তে গিয়েই সব অন্ধকার,নিখোঁজ কিশোর সান বর্তমানে কাউনিয়া থানা পুলিশের জিম্মায়।

বরিশালে বাবু হত্যার মূলহোতা টোকাই মধু গ্রেপ্তার।

প্রতিনিধি / ১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে বরিশাল শহরের পলাশপুরে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যার মূলহোতা হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের তিনদিনের মাথায় আজ সোমবার (১৮ মে) শহরের ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউনিয়া থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকে মধু সেখানে তার চাচা আরিফ সরদারের বাসায় আত্মগোপনে ছিলেন।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাশপুরের বাবু হত্যাকাণ্ডে পঁচিশোর্ধ্ব যুবক হৃদয় ওরফে মধু সরাসরি নেতৃত্ব দিয়েছেন। ঘটনাস্থল এবং এর আশপাশ থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মধুসহ বেশ কয়েকজন হামলাকারীকে শনাক্ত করা হয়। রোববারে রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মধুর অবস্থান নিশ্চিত করার পর আজ সোমবার টিয়াখালী এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গত শুক্রবার (১৫ মে) ফজরের নামাজের পরপরই বরিশাল শহরের পলাশপুর তিন রাস্তার মোড়ে বাবুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। মাদক ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হৃদয় সরদার ওরফে মধুর নেতৃত্বে একদল যুবক বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই স্থানীয় জনতা ধাওয়া করে মধুর দুই সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। তবে ঘটনার পর থেকেই মূলহোতা মধুসহ বাকি অভিযুক্তরা পলাতক ছিলেন।কাউনিয়া থানা পুলিশের সহকারী কমিশনার প্রদীপ কুমার জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মধু হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আপাতত তাকে থানা হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পুরো বিষয় এবং তদন্তের অগ্রগতি নিয়ে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/