• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে ধাওয়া করে বিজিবির অস্ত্র ও পাঁচ কোটি টাকার মাদক জব্দ, ভেস্তে গেল পালানোর চেষ্টা! রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা।

বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

প্রতিনিধি / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

স্বস্তির নিঃশ্বাস কমিশনার গলির আমজনতার।

নিজস্ব প্রতিবেদক: বরিশালের কাউনিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে অবশেষে ধরা পড়েছে বিসিক এলাকার মাদক কারবারি মোহাম্মদ সাইদুর রহমান জিতু ওরফে সাব্বির হোসেন (সাবু)। দীর্ঘদিনের নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাতে বিসিক শিল্প নগরীর বেঙ্গল বিস্কুটের বিপরীতে খান সড়কের একটি টিনশেড ঘরে হানা দেয় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা এই অভিযানের সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন পুলিশ অফিসার এসআই আল মামুন এবং চৌকস এএসআই শফিকসহ সঙ্গীও ফোর্স। অভিযানের এক পর্যায়ে সাব্বির ও শাওনকে আটক করে পুলিশ। পরবর্তিতে ​তল্লাশি চালিয়ে সাব্বিরের দেহ থেকে ৪২ পিস এবং শাওনের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে সাব্বির নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখে বিসিক ও সংলগ্ন কমিশনার গলি এলাকায় মাদকের এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছিল। তার ছত্রছায়ায় ৫ থেকে ৬ জনের একটি কিশোর গ্যাং সদৃশ খুচরা বিক্রেতা দল সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যেই মরণ নেশা ইয়াবা কেনাবেচা চালিয়ে আসছিল। তার এই মাদকের নীল দংশনে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার অসংখ্য তরুণ ও মেধাবী শিক্ষার্থী। সাব্বির গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ এখনো কমেনি। স্থানীয়রা বলছেন, এলাকায় অশান্তি ও অপরাধের মূল কারিগর এই মাদক ব্যবসায়ীদের শিকড় অনেক গভীরে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই বজ্রমুষ্টি অভিযানে এলাকার মানুষের মনে নতুন করে আশার আলো জেগেছে যে, খুব শীঘ্রই বিসিক এলাকা হবে মাদকমুক্ত ও নিরাপদ। সাব্বিরের গ্রেফতারে তার বাহিনীর অন্যান্য সদস্যদের মধ্যেও এখন চরম আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/