• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

ফরিদপুরে কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১

প্রতিনিধি / ২০৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের একটি দুর্লভ প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী চক্রের প্রধানকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১৮ কেজির বেশি এবং উচ্চতা প্রায় ৪৯ ইঞ্চি বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে একটি চোরাকারবারি চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি একটি সুবিধাজনক স্থানে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে আনুমানিক এক কোটি টাকা মূল্যমানের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ মোঃ আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ এলাকার শেখ বাড়ির মোঃ আকবর হোসেন শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।
র‌্যাব আরও জানায়, আসাদুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চুরি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া তিনি একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব কর্মকর্তারা বলেন, শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তি শুধু একটি মূল্যবান নিদর্শন নয়, এটি আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস ও শিল্পচেতনার অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ রাষ্ট্রের পাশাপাশি জাতির নৈতিক দায়িত্ব।
প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার রোধে ভবিষ্যতেও র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/