• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

কাউনিয়া পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী আটক: ইয়াবা ও নগদ টাকা উদ্ধার।

প্রতিনিধি / ২৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক নিউজ :
বরিশালের কাউনিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টার দিকে কাউনিয়া থানাধীন ৩নং ওয়ার্ডের পূর্ব পুরান পাড়ার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে উক্ত ভাড়াটিয়া বসতঘরটি মাদক লেনদেনের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের দেয়া তথ্যের ভিক্তিতে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার এর নেতৃত্বে একটি টিম ওই বাসায় অভিযান চালায়। অভিযানকালে ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে দুজনকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলো সুমা আক্তার মনি ও রেবা আক্তার।

পরবর্তীতে আটককৃতদের দেহ তল্লাশিতে করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২০,১৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করছে। কাউনিয়ায় যেকোনো ধরনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান আরও জোরদার করা হবে এজন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সচেতনতা বাড়াতে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/