• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

সেনা কর্মকর্তাদের সাব-জেলে প্রেরণ: আদালতের নির্দেশনা!

প্রতিনিধি / ২৬০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ: সেনা কর্মকর্তাদের সাব-জেলে প্রেরণ: আদালতের নির্দেশনা গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার পর সেনানিবাসের একটি সাব-জেলে প্রেরণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এ সংক্রান্ত আদেশ দেন। পআদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে তারা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন। কোন জেলে বা সাব-জেলে তাদের রাখা হবে, সে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষের এখতিয়ারে থাকবে। একইসঙ্গে আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলার অন্যান্য পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, গত কয়েকদিন আগে সরকার বিশেষ একটি আদেশ জারি করে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছিল। ধারণা করা হচ্ছিল, সেখানে বিশেষ কোনো বন্দীকে রাখা হতে পারে। বুধবারের এই ঘটনায় সেই ধারণা বাস্তবায়িত হলো। বিচারিক আদালতের নির্দেশে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসের সাব-জেলে স্থানান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। সেখানে তারা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/