• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কাগাশুরার মাদক ব্যবসায়ী কে এই তপন ?? ঢাবি শিক্ষার্থীকে মারধর এর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত শুরু। বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় চার্জশিট, আদালতে প্রেরণ। ট্রাম্পের অভিনন্দন বার্তা: তারেক রহমানের নেতৃত্বে ঢাকা–ওয়াশিংটন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত বেতনের সঙ্গে মিলছে না সম্পদ, রাজউক অফিসার পলাশ সিকদার দুদকের জালে! বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা!! রুমিন ফারহানার বার্তা: ‘দরজা বন্ধ ছিল না, কিন্তু শর্তে রাজি হইনি’ বরিশালে নামাজের সময় দুষ্টমি করায় ৪ বছরের শিশুকে আছাড় দিলেন রুপালী ব্যাংক কর্মকর্তা। পূর্বানুমতি ছাড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করলেন ৯ ভারতীয় কর্মকর্তা, কর্তৃপক্ষের উদ্বেগ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে শত শত ঘর।

সংবাদ প্রকাশের পর দৌড়ঝাপ শুরু ব্যাংক ম্যানেজার জসিমের!!

প্রতিনিধি / ২৭০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
বরিশাল:

প্রবাসী কল্যাণ ব্যাংকের বরিশাল শাখায় ঋণ কেলেঙ্কারির ঘটনায় জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় দায় এড়াতে শাখা ব্যবস্থাপক জসিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে দৌড়ঝাপ চলছে।

সূত্র জানায়, সংবাদ প্রকাশের পর থেকেই ম্যানেজার জসিম সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে তিনি পুরো ঘটনাটি ধোঁয়াশায় রাখতে আংশিক তথ্য দিচ্ছেন এবং দায় এড়ানো এবং অপবাদ অন্য সহকর্মীদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কৌশল নিচ্ছেন। শাখার ভেতরেও কর্মকর্তা-কর্মচারীরা একে অপরকে দোষারোপে ব্যস্ত হয়ে পড়েছেন।

তদন্তে জানা গেছে, ঋণ অনুমোদনের ক্ষেত্রে একাধিক জাল নথি ব্যবহার করা হয়েছে। এ প্রক্রিয়ায় শাখার কয়েকজন কর্মকর্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। কেলেঙ্কারির এই ঘটনায় প্রমাণ মিলেছে যে নথিগুলো যাচাই-বাছাই ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছিল।

প্রশ্ন উঠেছে, কীভাবে জসিমের মতো বিতর্কিত ব্যক্তি একটি সরকারি ব্যাংকের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে ম্যানেজারের দায়িত্ব পেলেন? নিয়োগ প্রক্রিয়া ও তার অতীত কর্মকাণ্ড নিয়েও নানা গুঞ্জন রয়েছে।

নাগরিক বরিশালের হাতে ইতোমধ্যে পুরো ঘটনার বিস্তারিত তথ্য এসেছে—কোন কোন জাল নথি ব্যবহার করা হয়েছে, কারা এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন এবং কীভাবে অর্থ লোপাট করা হয়েছে—সবকিছু নিয়েই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হবে।

এ বিষয়ে আরও জানতে চোখ রাখুন নাগরিক বরিশাল এর পেইজে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/