• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

আদালতের শোকজ নোটিশের মুখে সিলেটের ডিসি সারওয়ার আলম।

প্রতিনিধি / ৫৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতেই এ শোকজ জারি করা হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ সংক্রান্ত নির্দেশ দেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, তিনি শোকজের বিষয়টি শুনেছেন। তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কপি হাতে পাননি। এদিকে বাদীপক্ষের আইনজীবী ইরশাদুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে শোকজ নোটিশ ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিসির হাতে পৌঁছানোর কথা রয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিজেদের উদ্যোগে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন। পরে তারা অন্য শিক্ষকদের মাধ্যমে অভিনন্দন জানানোর ব্যবস্থা করেন এবং স্কুলের ওয়েবসাইট ও স্থানীয় পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেন। যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলস ও বিধিবিধানের পরিপন্থি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর স্কুলটিতে নতুন একজন প্রিন্সিপাল দায়িত্ব নেন। এর কিছু পরেই দুজন শিক্ষক নিজ উদ্যোগে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন, যা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় এবং শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে বিষয়টি শোকজ নোটিশে গড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/