• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১ শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়াকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নি/হ/ত, আ/ট/ক – ৩ তালতলী এলাকার রেস্টুরেন্ট মালিকদের কঠোর নির্দেশনা দিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। । বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাঁদে চলছে প্রকাশ্যে মাদক সেবন। সাংবাদিক আসাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ।

মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা।

প্রতিনিধি / ২৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। তবে ওই পুলিশ সদস্যের চিৎকার ও প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে পালিয়ে যায় দুই যুবক।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শম্পা রানী দাস (৩০) জুড়ী থানায় কর্মরত একজন নারী কনস্টেবল।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শম্পা রানী দাসের স্বামীও জুড়ী থানায় কর্মরত। তাঁরা থানা কমপ্লেক্সের কাছাকাছি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করেন। মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন শম্পা। পথে নির্জন এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুই যুবক তাঁর পথরোধ করে। তাঁদের একজন মুখ চেপে ধরে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে মুঠোফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এ সময় শম্পা রানী দাস ধস্তাধস্তি করে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং চিৎকার শুরু করেন। তাঁর প্রতিরোধ ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আভাস পেয়ে দুই যুবক দ্রুত ঘটনাস্থল ছেড়ে রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। তবে তারা কোনো মালামাল ছিনিয়ে নিতে পারেনি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে মোটরসাইকেলযোগে দুই যুবকের চলাচল এবং তাঁদের একজনকে ওই নারী পুলিশ সদস্যের পিছু নিতে দেখা গেছে। পরে ঘটনাস্থলের দিকে আশপাশের লোকজনকে ছুটে যেতেও দেখা যায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে একজন পুলিশ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/