• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নি/হ/ত, আ/ট/ক – ৩ তালতলী এলাকার রেস্টুরেন্ট মালিকদের কঠোর নির্দেশনা দিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। । বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাঁদে চলছে প্রকাশ্যে মাদক সেবন। সাংবাদিক আসাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ। অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসুন: অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিলেন কাউনিয়ার নতুন এসি-ওসি কাউনিয়ায় পুলিশের দুই আলোচিত ও সফল কর্মকর্তার আকস্মিক বদলি: এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও নতুন গুঞ্জন বরিশালে ১০ পিস ই/য়া/বা/ সহ আ/ট/ক ১ দুদকের অনুসন্ধান, সম্পদের হিসাব ও গনমাধ্যমের বিরূদ্ধে আইনি নোটিশ—চাপে কি রাজউক কর্মকর্তা পলাশ শিকদার? দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে ২২ লাখের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১,৩৩০ জন। বরিশালে ডোপ টেস্টে ধরা দুই যুবকের কারাদণ্ড।

তালতলী এলাকার রেস্টুরেন্ট মালিকদের কঠোর নির্দেশনা দিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ।

প্রতিনিধি / ৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | বরিশাল

বরিশাল সদর উপজেলার তালতলী ভাঙারপাড় এলাকার রেস্টুরেন্টগুলোতে আকস্মিক অভিযান চালিয়ে মালিকদের কঠোর নির্দেশনা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টের পরিবেশ, নিরাপত্তা ও পরিচালনব্যবস্থা নিয়ে একাধিক নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙারপাড় এলাকার একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকার রেস্টুরেন্টগুলোর ব্যবস্থাপনা ও তদারকি জোরদারে পুলিশের এ উদ্যোগ বলে জানা গেছে।

অভিযানকালে ওসি জহিরুল ইসলাম রেস্টুরেন্ট মালিকদের জানান, কোনো প্রতিষ্ঠানে ঝোপঝাড়, আড়াল কিংবা গোপনীয়তার সুযোগ তৈরি করে এমন পরিবেশ রাখা যাবে না। রেস্টুরেন্টের ভেতরের অংশ উন্মুক্ত, পরিচ্ছন্ন ও দৃশ্যমান রাখতে হবে, যাতে নিয়মিত নজরদারি নিশ্চিত করা যায়।

পুলিশের নির্দেশনা অনুযায়ী, দুপুর ১টার আগে কোনো রেস্টুরেন্ট খোলা যাবে না এবং রাত ১০টার পর কার্যক্রম বন্ধ রাখতে হবে। স্কুলের পোশাক পরা অবস্থায় শিক্ষার্থীদের রেস্টুরেন্টে প্রবেশের সুযোগ না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

ওসি আরও বলেন, কোনো রেস্টুরেন্টে অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মালিকের পাশাপাশি মালিক সমিতির সভাপতি ও কমিটির সদস্যদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে। ব্যবসার আড়ালে মাদক কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

এ ছাড়া মাদক কারবারি ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব এবং বাইরে অবস্থানের সময় সম্পর্কে সচেতন থাকার পরামর্শও দেন ওসি।

স্থানীয়দের মতে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রেস্টুরেন্টগুলোর নিয়মিত তদারকি জরুরি। তবে পুলিশের নির্দেশনা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তা নির্ভর করবে পরবর্তী নজরদারি ও সংশ্লিষ্টদের জবাবদিহির ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/