• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ১ বরিশালে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক ৪ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, সন্দেহভাজন আটক ৪ চলমান মাদক বিরোধী অভিযানেও নিরবিচ্ছিন্ন রসুলপুরের সোহাগীর মাদক সরবরাহ। ধরন ও মাধ্যম পাল্টে নতুন পরিকল্পনা। কাউখালীতে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার। ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ১

প্রতিনিধি / ৪০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বরিশাল প্রতিনিধি | ১৯ অক্টোবর ২০২৬

বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এজাহারভুক্ত আসামি উজ্জলকে আটক করেছে পুলিশ। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। সোমবার (১৯ অক্টোবর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। এর আগে শনিবার সকালে নগরীর বাংলাবাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি সশস্ত্র মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলের দুই দিন পর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—সাদ, মিরাজ, লাদেন, রাতুল, রাকিব, আবু বকর সিদ্দিক, রাশেদুল ইসলাম, ফয়সাল আহমেদ মুন্না, তরিকুল ইসলাম রাজা, উজ্জল, খোকা, সীমান্ত ও ইব্রাহিম। তাঁরা সবাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বলে জানা গেছে। নগরীতে একের পর এক মিছিল-সমাবেশের ঘটনায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে মহানগর ছাএদলের সদস্য সচিব নাভিদ রহমান তুষার বলেন, বরিশালে একের পর এক ছাত্রলীগের মিছিল-সমাবেশের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, ঢাকার বাইরে শুধু বরিশাল নগরীতেই ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা একাধিক মিছিল-সমাবেশ করছেন। তাঁর মতে, পুলিশের দুর্বল ভূমিকার কারণেই আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা এ ধরনের সশস্ত্র মিছিল করার সাহস পাচ্ছেন। তবে পুলিশের ভূমিকা নিয়ে তাঁর এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিন্নমত পোষন করেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/