নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
নগরীতে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে বিশেষ আভিযানিক টিম কাউনিয়া থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আনাগোনা এবং সন্দেহভাজন অপরাধীদের প্রতিরোধে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। অভিযান চলাকালে কাউনিয়া ব্রাঞ্চ রোড, মনসা বাড়ি গলি, কাউনিয়া প্রধান সড়ক এবং নাজিরেরপুলসহ আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি ও টহল পরিচালনা করা হয় ও সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়।
অভিযান সম্পর্কে বিএমপি মিডিয়া সেল থেকে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনে মহানগরীর সর্বত্র এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চলমান থাকবে। কোনো অপরাধী বা কিশোর গ্যাংয়ের সদস্যকে ছাড় দেওয়া হবে না বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
https://slotbet.online/