• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ! বরিশালে ডিবি পুলিশের হাতে ১০০ পিস ইয়াবাসহ রেজা আটক।

পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার।

প্রতিনিধি / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছ ও সৌহার্দ্যপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করার লক্ষে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের প্রতিনিধি দল। ​মঙ্গলবার মহানগর পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য সচিব নাভিদ রহমান তুষার। সাক্ষাৎকালে বিএমপি কমিশনারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় বরিশালের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে ছাত্রদলের পক্ষ থেকে নগরীর নিরাপত্তার স্বার্থে প্রধানত কয়েকটি দিক তুলে ধরা হয়:

​মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ: নগরীতে মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।​

জনসাধারণের স্বাধীনতা ও নিরাপদ পরিবেশ: সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং হয়রানিমুক্ত পরিবেশে তাদের মৌলিক অধিকার বজায় রাখার প্রয়োজনীয়তা আলোচনা করা হয়।
রাজনৈতিক সহঅবস্থান ও গণতান্ত্রিক চর্চা: সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সহঅবস্থান তৈরির পরিবেশ বিনির্মাণের ওপর জোর দেওয়া হয়।​
আলোচনা শেষে বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য সচিব নাভিদ রহমান বলেন, বরিশাল আমাদের প্রাণের শহর। নগরবাসীর নিরাপত্তা রক্ষা, অপরাধ দমন এবং একটি শান্তিময় পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা প্রদানে মহানগর ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। আমরা বিশ্বাস করি, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত ও নিরাপদ বরিশাল গড়ে তোলা সম্ভব। মান্যবর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ছাত্রদল নেতাদের মতামত গুরুত্বের সাথে শোনেন এবং নগরীর আইনশৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমনে সর্বাত্মক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। আলোচনায় সর্বস্তরের সাধারণ মানুষের নিরাপত্তা বিধান ও সার্বিক কল্যাণ নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর গঠনমূলক সহযোগিতার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/