• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

বরিশালে মাদক কিংপিন সোহাগী গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা-নগদ ৭ লাখ টাকা!

প্রতিনিধি / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

ডেস্ক নিউজ: বরিশাল, ১০ মে: বরিশাল নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৮ পিস ইয়াবা, ১.৫৮০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। শনিবার (৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটে বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন রসুলপুর বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া নারী হলেন সোহাগী বেগম (২৮)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং রেজাউল শিকদার রেজার স্ত্রী। অভিযানের সময় তার স্বামী রেজাউল শিকদার রেজা (৩০) পালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগী ও রেজা দম্পতির টিনশেড দোতলা বাড়িতে এই অভিযান চালানো হয়। সেখান থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ১ দশমিক ৫৮০ কেজি গাঁজা এবং একটি পার্স ব্যাগে রাখা চারটি জিপার প্যাকেট থেকে মোট ১ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া একই স্থান থেকে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, গ্রেপ্তার সোহাগী বেগম এবং পলাতক রেজাউল শিকদার রেজার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগেও দৈনিক নাগরীক বরিশালে সোহাগীর বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে ঐ সময় কোতোয়ালী থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ওই অভিযানে তার হেফাজত থেকে ৩২ পুরিয়া (প্রায় ১৫০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন কোতয়ালী থানার এসআই পার্থ, এএসআই সাইফুল, খাইরুল, বাবুল, জিয়া এবং নারী কনস্টেবল মাসুমা। সেই ঘটনায়ও সোহাগীর বিরুদ্ধে মাদক মামলা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/