• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা। লাইসেন্স নবায়নে চরম অনিয়ম, তদারকির অভাবে ঝুঁকিতে রোগীসেবা; উদ্বেগ বিশেষজ্ঞদের।

বরিশাল সদর গার্লস স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তির সুযোগ পেল নাজিফা ইসলাম নুহা।

প্রতিনিধি / ৩১১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

তন্ময় খান তারেক :
সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি–লটারির কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ লটারিতে বরিশাল সদর গার্লস স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে নগরীর কাউনিয়া এলাকার শিক্ষার্থী নাজিফা ইসলাম নুহা।

ফলাফল ঘোষণার পর নুহার পরিবারে নেমে আসে উচ্ছ্বাসের বন্যা। তার বাবা নজিবুল ইসলাম নিয়াজ ও মা সুমাইয়া আক্তার মেয়ের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। নুহার শিক্ষাজীবনে নিয়মিত পরিশ্রম ও শৃঙ্খলাকে সফলতার মূল কারণ হিসেবে উল্লেখ করেন তার মা।

সুমাইয়া আক্তার বলেন, “ছোটবেলা থেকেই নুহা নিয়মিত পড়াশোনা করে, খুব শৃঙ্খলাবদ্ধ ও মনোযোগী। তার এই অর্জনে বরিশাল নগরীর লাইসিয়াম কোচিং একাডেমির শিক্ষক–শিক্ষিকাদের ভূমিকাও অনস্বীকার্য। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, নতুন বিদ্যালয়ে ভর্তির সুযোগ নুহার শিক্ষা জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ লটারিতে নির্বাচিত সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছে।

নাজিফা ইসলাম নুহাকে নাগরিক বরিশাল পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/