• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কাগাশুরার মাদক ব্যবসায়ী কে এই তপন ?? ঢাবি শিক্ষার্থীকে মারধর এর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত শুরু। বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় চার্জশিট, আদালতে প্রেরণ। ট্রাম্পের অভিনন্দন বার্তা: তারেক রহমানের নেতৃত্বে ঢাকা–ওয়াশিংটন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত বেতনের সঙ্গে মিলছে না সম্পদ, রাজউক অফিসার পলাশ সিকদার দুদকের জালে! বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা!! রুমিন ফারহানার বার্তা: ‘দরজা বন্ধ ছিল না, কিন্তু শর্তে রাজি হইনি’ বরিশালে নামাজের সময় দুষ্টমি করায় ৪ বছরের শিশুকে আছাড় দিলেন রুপালী ব্যাংক কর্মকর্তা। পূর্বানুমতি ছাড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করলেন ৯ ভারতীয় কর্মকর্তা, কর্তৃপক্ষের উদ্বেগ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে শত শত ঘর।

গ্রেপ্তারি পরোয়ানা তামিলকালে বরিশালে পুলিশের ওপর হামলা, দুই পুলিশ সদস্য আহত।

প্রতিনিধি / ১৯১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর বন্দর থানার দুই পুলিশ সদস্য গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সোনালী পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই দেলোয়ার হোসেন এবং কনস্টেবল আব্দুস সালাম বর্তমানে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী প্রতাপ ঘোষ আদালতে সাক্ষ্য না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা তামিলের অংশ হিসেবে এএসআই দেলোয়ার হোসেন প্রতাপ ঘোষের বাড়িতে গেলে প্রতাপ ঘোষ, তার স্ত্রী এবং দুই ছেলে মিলন ঘোষ ও বাসুদেব ঘোষ তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। একপর্যায়ে হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে আটকে রাখারও চেষ্টা করে বলে জানা যায়।

বন্দর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহত দুই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার পাশাপাশি চাঁদাবাজ আখ্যা দিয়ে তাদের আটকে রাখার চেষ্টা করা হয়েছে, যা আইনের পরিপন্থী এবং অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে। ওসি ইসমাইল হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/