• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

বরিশাল নগরীর কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী বাটি মিরাজ এবার পুলিশের খাঁচায়।

প্রতিনিধি / ২০৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ডেস্ক নিউজ: বরিশালের মাদক ব্যবসায়ীদের তালিকায় থাকা মিরাজ ওরফে (বাটি মিরাজ) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল আনুমানিক রাত ৯টার দিকে কোতয়ালী থানাধীন লঞ্চঘাট এলাকায় অবস্থিত হোটেল স্বাগতমে হঠাৎ অভিযান চালিয়ে তাকে আটক করে লঞ্চঘাট ফাঁড়ি পুলিশ।

দীর্ঘদিন ধরে শিশুপার্ক, পলাশপুর, রসুলপুর এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রী ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসা এই মিরাজকে স্থানীয়রা ‘অঘোষিত আতঙ্ক’ নামেই চিনতো। স্থানীয়দের অভিযোগ— এলাকাজুড়ে তার দাপটে নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি, এবং প্রকাশ্যে মাদক ব্যবসা ছিল নিত্যদিনের ঘটনা। বহুবার অভিযোগ উঠলেও বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল সে।

অবশেষে গতকাল রাতে পুলিশের বিশেষ অভিযানে তার দেহ তল্লাশিতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন লঞ্চঘাট ফাঁড়ির ইনচার্জ জনাব নাছিম। তার সঙ্গে ছিলেন এএসআই আমিনুলসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, এটা শুধু একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নয়; মাদকচক্রের শেকড় কাটার দিকেও বড় ধাপ।

মিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে। এলাকাবাসী পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে দ্রুত তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/