• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা। লাইসেন্স নবায়নে চরম অনিয়ম, তদারকির অভাবে ঝুঁকিতে রোগীসেবা; উদ্বেগ বিশেষজ্ঞদের।

দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার।

প্রতিনিধি / ৩৩২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর পলাশপুরে দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত আলোচিত ‘শিল্পী–সুমন’ দম্পতির বিরুদ্ধে অবশেষে সফল অভিযান চালিয়েছে কাউনিয়া থানা পুলিশ। শুক্রবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শিল্পীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে তার স্বামী মান্নাসুমন পালিয়ে যায় বলে জানায় পুলিশ। দেড় যুগের বেশি সময় ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণে এই দম্পতি স্থানীয়ভাবে এক ধরনের ‘অঘোষিত প্রভাবশালী’ অবস্থান তৈরি করেছিল। মাদক বাণিজ্যের নিরাপত্তায় এলাকায় বিভিন্ন স্থানে সিসি ক্যামেরাও স্থাপন করেছিল—যে কারণে পুলিশ ও গোয়েন্দাদের জন্য তাদের গ্রেপ্তার করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পুলিশের সহকারী  কমিশনার পবিএ কুমার হালদারের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন–শিল্পী দম্পতি পালাতে চাইলে ধাওয়া করে শিল্পীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব ইসমাইল, সেকেন্ড অফিসার হরসিদ মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ওই দম্পতির বসতঘরে তল্লাশিতে উদ্ধার করা হয়—১০২ পিস ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ ২০ লক্ষাধিক টাকা ও দেশীয় অস্ত্র। পুলিশ জানায়, আটক শিল্পীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে পলাতক সুমনকে গ্রেপ্তারের ক্ষেত্রেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের বর্তমান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক চক্র দমনে গোয়েন্দা ও থানা পুলিশকে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় এই আলোচিত দম্পতির বিরুদ্ধে অভিযানটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য।


আপনার মতামত লিখুন :

One response to “দেড় যুগের মাদক ব্যবসার অবসান — কাউনিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক, বিপুল অর্থ–ইয়াবা, গাঁজা এবং দেশীয় অস্ত্র উদ্ধার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/