• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা। লাইসেন্স নবায়নে চরম অনিয়ম, তদারকির অভাবে ঝুঁকিতে রোগীসেবা; উদ্বেগ বিশেষজ্ঞদের।

বরিশাল সিভিল সার্জন অফিসের সাবেক হিসাবরক্ষক জাহিদা আনোয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রতিনিধি / ৩০৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বরিশাল সিভিল সার্জন অফিসের সাবেক হিসাবরক্ষক জাহিদা আনোয়ার মুন্নির বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দায়িত্বে থাকাকালে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অভিযোগে জানা যায়, সরকারি চাকরিজীবী হয়েও তিনি বরিশাল শহরের কাউনিয়া এলাকায় “মৌটুসি প্যালেস” নামে তিনতলা ভবন নির্মাণ করেছেন, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।

এছাড়া দায়িত্বে থাকাকালে বিভিন্ন টেন্ডার কার্যক্রমে নির্দিষ্ট ঠিকাদারদের মাধ্যমে কাজ আদায়ের অভিযোগও রয়েছে। অভিযোগের পর তিনি স্বেচ্ছায় বদলি হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন, যদিও সেখানে তার কোনো পদ শূন্য নেই।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর বলেন, “তার পদায়নের সুযোগ নেই; অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” সিভিল সার্জন ডা. এসএম মনজুর-এ-এলাহী জানান, “তার বিরুদ্ধে দুটি তদন্ত চলছে—একটি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় ও অন্যটি অভ্যন্তরীণভাবে।”

অভিযোগের বিষয়ে জাহিদা আনোয়ার বলেন, “পরিচালকের নির্দেশেই আমি হাসপাতালে কাজ করছি।” আয়বহির্ভূত সম্পদের বিষয়ে তিনি কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/