• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়াকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নি/হ/ত, আ/ট/ক – ৩ তালতলী এলাকার রেস্টুরেন্ট মালিকদের কঠোর নির্দেশনা দিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। । বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাঁদে চলছে প্রকাশ্যে মাদক সেবন। সাংবাদিক আসাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ। অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসুন: অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিলেন কাউনিয়ার নতুন এসি-ওসি কাউনিয়ায় পুলিশের দুই আলোচিত ও সফল কর্মকর্তার আকস্মিক বদলি: এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও নতুন গুঞ্জন বরিশালে ১০ পিস ই/য়া/বা/ সহ আ/ট/ক ১ দুদকের অনুসন্ধান, সম্পদের হিসাব ও গনমাধ্যমের বিরূদ্ধে আইনি নোটিশ—চাপে কি রাজউক কর্মকর্তা পলাশ শিকদার?

শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।

প্রতিনিধি / ২০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বারান্দায় প্রকাশ্যে এক ব্যক্তির মূত্রত্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি হাসপাতালের শৌচাগারের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। ছবিতে হাসপাতালের একটি বারান্দায় এক ব্যক্তিকে প্রকাশ্যে মূত্রত্যাগ করতে দেখা গেছে।

এ ঘটনায় অনেকেই প্রকাশ্যে এমন আচরণের নিন্দা জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘ছবি না তুলে আগে মাইর দিতেন।’ অন্যদিকে, কয়েকজন ব্যবহারকারী হাসপাতালের শৌচাগারের পরিবেশ ও ব্যবহার উপযোগিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে অনেক সময় সেগুলো ব্যবহার করা কঠিন হয়ে পড়ে।

ফলে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিন্ন অবস্থান সামনে এসেছে। একদিকে প্রকাশ্যে মূত্রত্যাগের মতো অসংগত আচরণের সমালোচনা করছেন অনেকে, অন্যদিকে হাসপাতালের শৌচাগারগুলোর পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা উন্নয়নের দাবি জানাচ্ছেন কেউ কেউ।

তবে ছবিতে থাকা ব্যক্তির পরিচয় এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের মতে, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যেমন কর্তৃপক্ষের দায়িত্ব, তেমনি জনসাধারণেরও সচেতন ও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/