• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

১/১১ র পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলমের পোস্টে রাজনৈতিক অঙ্গনে জল্পনা

প্রতিনিধি / ২৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যজনক পোস্ট দেন মাহফুজ আলম। তিনি লেখেন, “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!” তবে পোস্টের ২৩ মিনিট পর সেটি আপডেট করে যোগ করেন, “তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। কেউ কেউ বলছেন, এটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অনিশ্চয়তা নিয়ে সরাসরি ইঙ্গিত। আবার অনেকে মনে করছেন, এটি কেবল রাজনৈতিক উত্তেজনা আরও উসকে দেওয়ার কৌশলও হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহফুজের পোস্টের ভাষা স্পষ্টভাবে ২০০৭ সালের ১১ জানুয়ারি ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, যেটি বাংলাদেশের ইতিহাসে ‘১/১১’ নামে পরিচিত। সেই সময় সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে গঠিত একটি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তন করেছিল। সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন উদ্দিন আহমেদ। দেশের রাজনৈতিক সংকট, সহিংসতা এবং দ্বন্দ্বের পটভূমিতে ওই সময় জরুরি অবস্থা জারি হয়েছিল।

এই প্রেক্ষাপটে মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্য অনেকের কাছে উদ্বেগজনক মনে হচ্ছে। তার বক্তব্যের পেছনে কোনো গোপন বার্তা আছে কি না, কিংবা এটি স্রেফ সামাজিক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে কি না—তা এখনও পরিষ্কার নয়।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমন মন্তব্য দেশের সংবেদনশীল পরিস্থিতিতে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে। যখন রাজনৈতিক মাঠে উত্তেজনা ও সংঘাত বেড়ে চলেছে, তখন এ ধরনের অস্পষ্ট মন্তব্য অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/