• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

ডাকসু নির্বাচনে সব দলই কারচুপির অভিযোগ করেছে: আসাদুজ্জামান রিপন।

প্রতিনিধি / ৪১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ডাকসু নির্বাচনে অংশ নেওয়া কোনো দলই কারচুপির অভিযোগ থেকে বিরত থাকেনি। এমনকি বিজয়ী সংগঠন ছাত্রশিবিরও অনিয়মের অভিযোগ তুলেছে।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নদীভাঙন রোধে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিপন বলেন, “আগে যারা নির্বাচনে হারত, তারা অভিযোগ করত। কিন্তু এবার এ টু জেড সব প্যানেলই ভোট কারচুপির কথা বলেছে। ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী, বৈষম্যবিরোধী—সবার একই বক্তব্য। সুতরাং এটা স্পষ্ট, এই নির্বাচন নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে।”

জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, “ডাকসু, জাকসু বা চাকসুর ফলাফল কোনোভাবেই জাতীয় নির্বাচনের ওপর প্রভাব ফেলবে না। জাতীয় নির্বাচন এখন শুরু হয়েছে। সেখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না।”

নদীভাঙন প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, টঙ্গিবাড়ী ও লৌহজং সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ এলাকা। ইতিমধ্যেই লৌহজংয়ের তিনটি ইউনিয়ন ও টঙ্গিবাড়ীর অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও লুটপাটই নদীভাঙনের অন্যতম কারণ। “যারা দলের নাম ভাঙিয়ে অবৈধ বালু ব্যবসা করছে, তারা যত বড় নেতা হোক না কেন, ছাড় দেওয়া হবে না,” যোগ করেন তিনি।

মানববন্ধনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক শাহ আলম হোসেন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উল্লাহ খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/