• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল কাউনিয়ায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। জিমেইল হ্যাক করে ব্যাংক ও এমএফএস থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ সিআইডির নতুন ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান। ওসমান হাদী হত্যাকান্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য! চলে গেলেন বর্ষীয়ান কিংবদন্তি নেতা তোফায়েল আহম্মেদ। চট্টগ্রাম বিমানবন্দরে রেকর্ড পরিমাণ বিদেশি সিগারেট জব্দ! ঢাকা সাভারে মাদকবিরোধী পোস্ট করতে গিয়ে মব মারধর ও মিথ্যা মামলার শিকার যুবক, হুমকিতে বিপন্ন জীবন! সাভারের রাজাসন-চাঁপাইনে মাদক সম্রাট সামির ও তার বাহিনীর ত্রাসের রাজত্ব: জিম্মি এলাকাবাসী ও অপ-সাংবাদিকতার নেপথ্যের এক কাহিনি! বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ও এ কে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মামুন ভূঁইয়া। পুলিশের টাকায় মাদকের রাজা, ধরা ছোয়ার বাহিরে সাজাঁ।

চট্টগ্রাম বিমানবন্দরে রেকর্ড পরিমাণ বিদেশি সিগারেট জব্দ!

প্রতিনিধি / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আনুমানিক এসব সিগারেটের রাজস্ব মূল্য ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। বিমানবন্দর সূত্র জানায়, রোববার রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ দল আন্তর্জাতিক আগমন হলের ৩ নম্বর গেট এলাকায় অভিযান শুরু করে। তারা শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি-৯৫২০-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে। অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ১ হাজার ২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় আরও ৬৯৬ কার্টন সিগারেট পাওয়া যায়। জব্দ হওয়া সিগারেটগুলোর মধ্যে মন্ড ও ম্যানচেস্টার ব্র্যান্ডের সিগারেট রয়েছে। পণ্য বহনের অভিযোগে যাদের ব্যাগেজ তল্লাশি করা হয় তারা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার। আটক তিন যাত্রীকে মৌখিক সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/